ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: কোরআনের বৈজ্ঞানিক দিক এবং অলৌকিক ঘটনা সমূহের আলোকে “কোরআনের মুজিযা” বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে।
এই আন্তর্জাতিক সম্মেলনের প্রযোজক মণ্ডলী, সকল কুরআনিক বিজ্ঞান গবেষক ও কোরআনের প্রতি আগ্রহী ব্যক্তিবর্গকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং কুরআনিক বিষয়ক নিজেদের প্রবন্ধসমূহ প্রেরণের জন্য আহবান জানিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত আন্তর্জাতিক সম্মেলনের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের উদ্দেশ্য বলেছেন, তারা যেন নিজেদের প্রবন্ধসমূহ সংক্ষিপ্ত টিকা সহ সর্বমোট ২০ পৃষ্ঠা সমন্বয়ে ইংরেজি, ফরাসি, আরবি অথবা মালয় ভাষায় প্রেরণ করে।
996089#