IQNA

মুসলমানদের সহায়তা করছে জার্মানের খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বী অনুসারীগণ

23:01 - May 01, 2012
সংবাদ: 2316400
আন্তর্জাতিক বিভাগ: জার্মানে খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বী অনুসারীগন ২৯শে এপ্রিলে, মুসলমানদের সহায়তায় এদেশের ‘ইসেন’ শহরে জনসমাবেশে অংশগ্রহণ করেছে।
‘dunyabulteni’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: জার্মানে ‘ইসেন’ শহরে ইসলাম বিরোধী দাল ‘Pro NRW’ কর্তৃক ‘সুলতান সেলিম’ মসজিদে সামনে ইসলাম অবমাননাকর ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শন করার প্রতিবাদে এ শহরের খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বী অনুসারীগন মুসলমানদের পাশে এসে দাঁড়িয়েছে এবং ইসলাম ধর্মের অনুসারীদের সমর্থন করছে।
ইসলাম বিরোধী দাল ‘Pro NRW’ ২৯শে এপ্রিলে, মিছিল বের করে। এই মিছিলে পঞ্চাশ জনের কম লোক অংশগ্রহণ করে। ইসলামী বিরোধী দলের প্রতিবাদে ‘ইসেন’ শহরে বসবাস কৃত জনগণ “আমরা তোমাদের বিরোধী” নামক একটি কমিটি গঠন করেন। খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম ধর্মের অনুসারীগণের সমন্বয়ে এই কমিটির এক হাজার জন সদস্য ‘ইসেন’ শহরের কেন্দ্র জনসমাবেশ করেন।
জনসমাবেশের শেষে খ্রিস্টান, ইহুদি এবং মুসলিম ধর্মের অনুসারীগণ একত্রিত হয়ে মিছিল বের করেন এবং ‘ইসেন’ শহরে ‘সুলতান সেলিম’ মসজিদের সম্মুখে ইসলাম বিরোধী দলের সম্মুখীন হয়। কিন্তু নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে কোন দণ্ডাঘাত হয়নি।
উল্লেখ্য যে, জার্মানে বিনামূল্যে কোরআন বিতরণ করার পর ইসলাম বিরোধী দল ‘Pro NRW’, ইসলাম ধর্মকে অবমাননা করার উদ্দেশ্য ব্যঙ্গাত্মক চিত্র আকার প্রতিযোগিতার ব্যবস্থা করে। নির্বাচিত ছবিগুলো ‘নুরধারিন’ এবং ‘ওয়াসতিফালান’ শহরের ২৫ টি মসজিদের সামনে প্রদর্শন করে এবং ইসলাম বিরোধী একটি দল ‘সুলতান সেলিম’ মসজিদের সামনে এই ব্যঙ্গাত্মক চিত্র প্রদর্শন করে।
996635#
captcha