ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই আন্তর্জাতিক শীর্ষক সম্মেলন, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য ইসলামী জাগরণের প্রভাবের পর্যালোচনার আলোকে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত সম্মেলনের কর্মকর্তারা জানিয়েছেন, এই আন্তর্জাতিক সম্মেলনের আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ধর্মের গুরুত্ব ও প্রভাবের উপর পর্যালোচনা করা হবে। ইসলামী জাগরণকে বিশ্বব্যাপী বিস্তার প্রভাবের উদ্দেশ্য এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, ইসলামী জাগরণের পরে ভূমধ্য সাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে ধর্মের অবস্থান, বিশ্বজুড়ে ধর্মের বহুত্ববাদী, পশ্চিমাঞ্চলে ধর্মের স্বাধীনতা, পশ্চিমাঞ্চল এবং আফ্রিকায় ইসলামের বিশ্বায়ন, পশ্চিমাঞ্চল এবং আফ্রিকায় খ্রিস্টান ধর্মের অবস্থান, পুরাতন এবং নতুন সুফিদের বিশ্বজনীনতা, আধ্যাত্মিকতার বহির্গামী উন্নয়ন এবং নতুন ধর্মের সহ অন্যান্য বিষয়বস্তু এই আন্তর্জাতিক সম্মেলনের বিবেচনা করা হয়েছে।
996084#