আন্তর্জাতিক বিভাগ: ফিফার নতুন ভাইস প্রেসিডেন্ট, লন্ডনে ২০১২ সালের অলিম্পিক গেমসে মুসলিম মহিলাদের উপস্থিতির জন্য হিজাবের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, এই অলিম্পিক গেমসে মুসলিম নারীরা হিজাব সহ উপস্থিত হয়ে তাদের সক্ষমতাকে পৃথিবীর সম্মুখে তুলে ধরতে পারবে।
‘today news’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ফিফার নতুন ভাইস প্রেসিডেন্ট ‘আলী হোসেন ইবনে আলী’ বলেছেন, মুসলিম নারীদের কথা চিন্তা করে এবার অলিম্পিক গেমসে তাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে। যাতে মুসলিম নারীরাও হিজাব সহ উপস্থিত হয়ে তাদের সক্ষমতাকে পৃথিবীর সম্মুখে তুলে করতে পারে।
তিনি আরও জানিয়েছেন, ফিফার ডিজাইন বিশেষজ্ঞদের সঙ্গে বিশেষ বৈঠকে মুসলিম নারীদের কথা চিন্তা করে, গবেষণা এবং নিশ্চিতকরণের পর তাদের জন্য বিশেষ হিজাবের ব্যবস্থা করা হয়।
ফিফার ভাইস প্রেসিডেন্ট আরও জানান, আমি বিশ্বাস করি বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং এই ক্রীড়াটি সবার পক্ষে করা সম্ভব। ২০১২ সালের অলিম্পিক গেমসে এই খেলায় অংশগ্রহণ করার জন্য সবথেকে বেশী সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য যে, ফিফা ২০০৭ সালে অনুষ্ঠিত অলিম্পিক গেমসে নিরাপত্তার অজুহাতে মুসলিম মহিলাদের ইসলামী পোশাক পরিধান করা থেকে বঞ্চিত করেছিল। কিন্তু বর্তমানে ফিফার কর্মকর্তা মণ্ডলী মুসলিম মহিলাদের জন্য ইসলামী পোশাক পরিধান করে অলিম্পিক গেমসে উপস্থিত হওয়ার অনুমতি দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ফিফা আগস্ট মাসে মুসলিম মহিলাদের হিজাবের অলোকে শীর্ষক বৈঠক উদযাপন করবে।
996911#