‘CPI’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সুইজারল্যান্ড ও ফিলিস্তিন প্রিয়জন সমিতির প্রধান ও সে দেশের পার্লামেন্ট সদস্য ‘দানিউল ফাইশার’ এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, এই অভিযোগের কারণ হচ্ছে এই যে, ইসরাইল একটি আন্তর্জাতিক অধিকার পরিপন্থী দেশ এবং ফিলিস্তিনের সকল মানুষের অধিকার খর্ব করেছে।
তিনি আরও বলেন, সুইজারল্যান্ড ও ফিলিস্তিনের প্রিয় জনগন ও অন্যান্য বেসরকারি সংগঠনের প্রতিনিধিগণ চিঠির মাধ্যমে সরকারকে লিবের ম্যানের সুইস সফর বিরোধিতার উপযুক্ত কারণ তুলে ধরেন। তারা বলেন ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী যে উপশহরে বসবাস করে সেটি হচ্ছে ফিলিস্তিনের নিকট হতে দখলকৃত ভূমি এবং ইসরাইল, ফিলিস্তিনের জনগণের অধিকারের প্রতি কোন ভ্রূক্ষেপ করেনি।
এই পার্লামেন্ট সদস্য তার বক্তব্যে আরও বলেন, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী ফিলিস্তিনের ভাগ্য নির্ধারণের জন্য, ফিলিস্তিনদের মাটিতেই প্রাচীর নির্মাণ করেছে এবং জাতিসংঘের বিশ্ব মানুষের অধিকার সীমা লঙ্ঘন করেছে।
উল্লেখ্য যে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী লিবার ম্যান, আজ বৃহঃপতিবার, ২৪শে এপ্রিলে, সুইজারল্যান্ডের রাজধানী বোর্ন সফর করেছে।
992646#