ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তিউনিসিয়ার সালাফি প্রবাহের সাথে সম্পৃক্ত, শেখ বাসির ইবনে হাসান, শ্রমিক দিবসকে কেন্দ্র করে ফতুয়া প্রদান করেছেন। তিনি তার সমর্থন কারীদের নিকট অনুরোধ করেছেন, যাতে তারা কখনোই এ ধরনের বৈঠকে অংশ গ্রহণ না করে।
তিনি তার ফতুয়ায় বর্ণনা করেন, আমি জানি কিছু মানুষ আমাকে এ বিষয়ে বাড়াবাড়ির কথা বলবে। কিন্তু এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, শ্রমিক দিবস ইসলামে বিদআত ছাড়া অন্য কিছু নয়, যা অমুসলিমদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র সমূহে প্রবেশ করেছে।
শেখ ওয়াহাবী আরও বলেন, ঈদুল ফিতর ও কোরবানির ঈদ ব্যতীত অন্য যেকোনো দিনে অনুষ্ঠান উদযাপন ইসলাম ধর্মে হারাম ঘোষণা করা হয়েছে এবং এই দুই দিন ব্যতীত, ইসলামে যেকোনো অনুষ্ঠানের ইদ্ভাবন বিদআত বলে গণ্য করা হবে এবং মুসলমানের উচিৎ এ থেকে দূরে থাকা।
বিজ্ঞান বিভাগের প্রধান তার ভিত্তিহীন মতামত প্রকাশ করে বলেছেন, শ্রমিক দিবস মুসলমানদের সাথে সম্পৃক্ত নয় এবং ইসলামী কোন গ্রন্থে এ বিষয়ে কোন বক্তব্য দেওয়া হয়নি। এ ধরণের অনুষ্ঠানে মুসলমানদের উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে, হারাম বলে বিবেচিত হবে।
997501#