IQNA

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, তুরস্কের পার্লামেন্টে হিজাব নিষিদ্ধ বাতিলের প্রত্যাশা করেছেন

7:31 - May 06, 2012
সংবাদ: 2319015
আন্তর্জাতিক বিভাগ : তাওয়াককুল ফারম্যান, রাজনৈতিক কর্মকর্তা ও ইয়ামানের সংবাদ পত্র লেখক, ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, তুরস্কের পার্লামেন্টে হিজাব নিষিদ্ধ আইন বাতিলের প্রত্যাশা করেছেন।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কারম্যান, তুরস্কের রাজধানী আংকারা, এই দেশে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে, তুরস্কের পার্লামেন্টে, হিজাব ব্যবহার নিষিদ্ধ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এ সমস্ত বিষয় বর্ণনা করেন।
এই ইয়ামানী কর্মকর্তা ঘোষণা করেন, যে সমস্ত মুসলমান নারী, ইসলামী পোশাক পরিধান করতে চাই, আমাদের উচিৎ তাদেরকে সম্মান করা, যাতে তারা স্বাধীনভাবে ইসলামী পোশাক পরে পার্লামেন্টে উপস্থিত হতে পারে।
তিনি আরও বলেন আমি মনে করি যে, নারীরা সামাজিক ও রাজনৈতিক সকল কর্মকাণ্ডে স্বাধীনভাবে অংশ গ্রহণ করবে এবং হিজাব তাদের কাজের কোন বাধা হবে না।
তাওয়াককুল ফারম্যান, নারীদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ গ্রহণের ক্ষেত্রে, দ্বীনের কারণে কোন ধরণের সীমাবদ্ধতা না থাকা ও বিভিন্ন পোশাক পরিধানের প্রতি তাকিদ প্রদান করেন।
997407#
captcha