Daily Times এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শ্রীলংকার অধিকাংশ জনগণই বৌদ্ধ ধর্মের অনুসারী। বেশ কিছুদিন যাবত তারা তাদের পবিত্র শহর দাম্বুলায় অবস্থিত একটি মসজিদ ভেঙ্গে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। গতকাল এদেশের কালুতারাঈ শহরের বৌদ্ধরা বিক্ষোভ করেছে।
গতমাসে বৌদ্ধ ধর্মজাযকরা ঐ মসজিদ নির্মাণ অবৈধ বলে মিথ্যা দাবী তুলে ঐ মসজিদ ভেঙ্গে দেওয়ার চেষ্টা চালায়।
এ ঘটনার ধারাবাহিকতায় এদেশের সরকার ঘোষণা করেছিল যে, এ অঞ্চলে বিদ্যমান মসজিদ ও হিন্দুদের সকল মন্দির ভেঙ্গে দেওয়া হবে। শ্রীলংকা সরকারের এহেন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন রাজনীতিবিদ ও মুসলিম নেতাগণ।#1003133