IQNA

শ্রীলংকায় একটি মসজিদ ভেঙ্গে দেওয়ার দাবীতে বৌদ্ধ সম্প্রদায়ের মিছিল

21:46 - May 08, 2012
সংবাদ: 2321605
আন্তর্জাতিক বিভাগ : শ্রীলংকার শত শত বৌদ্ধ ধর্মাম্বলম্বী, এদেশের দাম্বুলা অঞ্চলের একটি মসজিদ ভেঙ্গে দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে।
Daily Times এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : শ্রীলংকার অধিকাংশ জনগণই বৌদ্ধ ধর্মের অনুসারী। বেশ কিছুদিন যাবত তারা তাদের পবিত্র শহর দাম্বুলায় অবস্থিত একটি মসজিদ ভেঙ্গে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছে। গতকাল এদেশের কালুতারাঈ শহরের বৌদ্ধরা বিক্ষোভ করেছে।
গতমাসে বৌদ্ধ ধর্মজাযকরা ঐ মসজিদ নির্মাণ অবৈধ বলে মিথ্যা দাবী তুলে ঐ মসজিদ ভেঙ্গে দেওয়ার চেষ্টা চালায়।
এ ঘটনার ধারাবাহিকতায় এদেশের সরকার ঘোষণা করেছিল যে, এ অঞ্চলে বিদ্যমান মসজিদ ও হিন্দুদের সকল মন্দির ভেঙ্গে দেওয়া হবে। শ্রীলংকা সরকারের এহেন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন রাজনীতিবিদ ও মুসলিম নেতাগণ।#1003133
captcha