ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মানবিক অধিকার পর্যবেক্ষক ও আন্তর্জাতিক ক্ষমা সংস্থা সমূহ যৌথ এই বিবৃতিতে ৯ জন ইসলাম পন্থি ব্যক্তি, যারা সংশোধনী সংগঠনের সদস্য ও মুসলেমিন সংগঠনের নিকটবর্তী ভাই, তাদের জন্য আমিরাতের নিকট মুক্তি প্রার্থনা করেছেন।
এই সংস্থা সমূহ আমিরাতের প্রতিবাদীদের বন্দী স্থগিত রাখার কথা, গুরুত্বের সহিত ঘোষণা করেছেন। আমিরাতের ইসলাম পন্থিরা তাদের অধিকার রক্ষা করতে গিয়ে বন্দী হয়েছে। তারা কোন সহিংসতার ডাক দেয়নি।
এই দুই সংস্থার ঘোষণা অনুযায়ী, বন্ধীদের মধ্যে একজন হলেন এ দেশের বর্তমান বাদশার পরিবারের একজন সদস্য, শেখ সুলতান ইবনে কাইদ আল কাসেমী, যিনি একটি বাড়িতে বন্দী দশায় রয়েছেন।
এই যৌথ বিবৃতিতে আরও ৬ জন ইসলাম পন্থি ব্যক্তি যারা ২০১১ সালের শেষের দিকে বন্দী হয়েছেন, তাদেরও মুক্তি চেয়েছেন।
আমিরাতের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষরা বলেছেন, রাজনৈতিক সীমাবদ্ধতায়, যে কোন আন্দোলনকে দমন করা হবে। মোট কথা যারা তাদের বিরোধিতা করবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। এমনকি বাদশার নিজের পরিবারের সদস্য শেখ সুলতান ইবনে কাইদ আল কাশেমীকেও কোন অবকাশ দেয়নি।
997344#