IQNA

আয়াতুল্লাহ জনাব কুবেলান, আমেরিকার এক পাদ্রীর কোরআন পুড়ানোকে নিন্দা জানিয়েছেন।

22:22 - May 09, 2012
সংবাদ: 2322528
আন্তর্জাতিক বিভাগ: লেবাননের শিয়া অনুসারী সবোর্চ্চ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট, আমেরিকার এক পাদ্রীর মাধ্যমে কোরআন পোড়ানোকে অত্যন্ত বিস্ময়কর বলে উল্লেখ করেছেন। তিনি ইসলামী শত্রুতা মূলক এই পদক্ষেপকে, কঠোর নিন্দা জানিয়েছেন।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আয়াতুল্লাহ (ইসলামী শরিয়ত বিশেষজ্ঞ) আব্দুল আমির কুবেলান, লেবাননের শিয়া অনুসারী সবোর্চ্চ পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট, আরবি বিভাগের একটি দলের সাথে সাক্ষাৎ এবং ডেনমার্ক হতে বৈরুত সফরে আসা একটি দলের সাথে কথোপকথন কালে তাদের মত বিনিময় করেন যে, মানুষের সমাজ হতে অবশ্যই প্রতিহিংসাকে দূরে সরাতে হবে। কারণ এটি মানুষ ও মানুষিক সমাজে ক্ষতিকর প্রভাব ফেলে বলে তারা গুরুত্ব আরোপ করেন।
জনাব কুবেলান তার অব্যাহত বক্তব্যে, টারি জুনের মাধ্যমে কোরআন পোড়ানো আমেরিকার পাদ্রীকে কঠোর নিন্দা জানায় এবং বলেন, টারি জুনের এই পদক্ষেপ অত্যন্ত ভীতিকর এবং দ্বীনের সাথে কোন সম্পর্ক নেই।
ভাইস প্রেসিডেন্ট ব্যাখ্যা প্রদান করে বলেন, আমেরিকার এই পাদ্রী স্বাধীন বিবৃতির সদ্ব্যবহার করেছে এবং একটি ভীতিকর পদক্ষেপে হাত দিয়েছেন যা মূল্যায়ন সমূহ, মানবিক শিক্ষা সমূহ ও দ্বীনের পরিপন্থী।
তিনি আরও উল্লেখ করেন, টারি জুনের এই পদক্ষেপের অর্থ হচ্ছে এই যে, মুসলমান ও মাসিহি এ কাজে প্রবেশ করবে এবং এই বিপথগামী পাদ্রীকে তার এই জঘন্য কাজের জন্য, বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন।
জনাব কুবেলান, ইউরোপের দেশগুলোকে, যেকোনো আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ফিলিস্তিনদের নায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন শর্ত ছাড়ায় এগিয়ে আসতে বলেছেন।
অবশেষে জনাব প্রেসিডেন্ট বলেন, আমরা মুসলমান ও মাসিহি ঐক্যবদ্ধভাবে, তাদের এই অবমাননার জবাব দেওয়া উচিৎ। কারণ হজরত মাসিহি (আ.) ও আমাদের শেষ নবী মুহাম্মদ (সা.) মানুষের জন্যই এসেছিলেন।
997276#
captcha