IQNA

কায়রোতে আলআজহার বিশ্ববিদ্যালয়ের “ভবিষ্যৎ প্রেক্ষাপট” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

17:04 - May 10, 2012
সংবাদ: 2322759
আন্তর্জাতিক বিভাগ : বৈজ্ঞানিক প্রথম সম্মেলন “আলআজহারের ভবিষ্যৎ প্রেক্ষাপট” গত এপ্রিল মাসের ৩০ তারিখে মিসরের রাজধানী কায়রোতে কাজ শুরু করেছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : দুই দিন ব্যাপী এই সম্মেলনে আলআজহারের প্রধান আহমাদুল্লাতিফ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এই ইসলামী বিশ্ববিদ্যালয়র সকল শিক্ষক ও ছাত্রবৃন্দ অংশ গ্রহণ করবে।
এই সম্মেলনের আয়োজক, আব্দুল দায়িম নাসিরী তার মত প্রকাশ করে বলেন : এই সম্মেলনের আটটি বিষয়ের মধ্যে আলআজহারের স্বাধীনতা, এই প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ও তার নিয়ম-কানুন, শিক্ষা পদ্ধতি ও আর্থিক ব্যবস্থাপনা, শিক্ষার অফিসিয়াল ব্যবস্থাপনা ও পাঠ্য পুস্তক সম্পর্কে আলোচনা করা হবে।
আব্দুল দায়িম নাসিরী আরও বলেন, ছাত্রদের কর্মকাণ্ড ও আলআজহারের বর্তমান প্রচারণা এবং এই সমস্ত কর্মকাণ্ডের ভবিষ্যৎ প্রেক্ষাপট, আলআজহার ইসলামী গবেষণা পরিষদ ও তার প্রসার, প্রচারক নিয়োগ ও তাদের শিক্ষার ব্যবস্থা ও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এই রিপোর্টের ভিত্তিতে ছাত্রদের কর্মসূচী ও যে সমস্ত বিদেশী ছাত্র এই বিশ্ববিদ্যালয় হতে তাদের পড়া লেখা শেষ করে বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন, কিভাবে তাদেরকে সহযোগিতা করবেন, শিক্ষার গুনগত মান, পরীক্ষা গ্রহণ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এই সম্মেলনে রাষ্ট্রীয় সবোর্চ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করবে আরও অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করবে।
997659#
captcha