ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : খবর রেডিও নুর, লেবানন। লেবাননের পররাষ্ট্র মন্ত্রী ‘আদনান মানসুর’ রেডিও নুরের সাথে কথা বলার সময় মত প্রকাশ করে বলেন : আমরা, ইমাম মুসা সাদর ও তার সঙ্গী-সাথীদের ভাগ্যলিপি স্পষ্ট করার জন্য, বৃহৎ পদক্ষেপ নিয়েছি এবং এ বিষয়ে দ্রুত অনুসন্ধানের কাজ অব্যাহত রয়েছে।
মানসুর আদনান আরও বলেন : বিভিন্ন পেপার-পত্রিকা ও অন্যান্য সংবাদ মাধ্যমে প্রকাশিত ইমাম মুসা সাদরের ভাগ্যলিপি সংক্রান্ত খবর স্পষ্ট নয় এবং এ বিষয়ে অনুসন্ধান ও গবেষণার কাজ শেষ হলে, ফলাফল ঘোষণা করা হবে।
এছাড়াও সমাজ বিষয়ক মন্ত্রী, ‘ওয়াইলি আবু ফাউর’ দুই দিনের সফর শেষে, ফিলিপাইনের রাজধানী ট্রাবলস হতে ফিরে এসে, মুসা সাদর ও তার সঙ্গী-সাথীদের ফাইল সংক্রান্ত বিষয়ে দ্রুত তদন্তের জন্য অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন।
ওয়াইলি আবু ফাউর তার মত প্রকাশ করে বলেন : ইমাম মুসা সাদরের অপহরণ, একটি জাতীয় বিষয়, যা কোন ধরনের দ্বিধা-বিভক্তি ছাড়াই, সকল লেবানন বাসির জন্য গুরুত্বপূর্ণ।
ফাউর, অবশেষে এই বিষয়ে প্রয়োজনীয় জরুরী পদক্ষেপ নিয়ে, কয়েক দশকের আলোচিত ইমাম মুসা সাদরের ভাগ্যলিপি সংক্রান্ত ফাইলের পরিসমাপ্তির প্রতি গুরুত্ব আরোপ করেন।
998658#