IQNA

পাকিস্তানে ‘কুরআন ও আহলে বাইত (আ.)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে

19:20 - May 10, 2012
সংবাদ: 2322810
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনে পাকিস্তানে’র উদ্যোগে গত ৮ই মে এদেশের পাঞ্জাব রাজ্যের ‘ফয়সালাবাদ’ শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দক্ষিন এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : ‘কুরআন ও আহলে বাইত (আ.)’ শীর্ষক সম্মেলন পাকিস্তানের শিয়া ও সুন্নি আলেমদের উপস্থিতিতে, মুসলমানদের মাঝে ঐক্য ও মার্কিনী যুক্তরাষ্ট্রের ভ্রান্ত নীতি প্রতিরোধের উদ্দেশ্যে আগামী শুক্রবার ১৮ই মে স্থানীয় সময় সকাল ১০ হতে বিকাল ৫টা অবধি অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণকারীরা মার্কিন পাদ্রী কর্তৃক পবিত্র কুরআনের প্রতি অবমাননা ও বিশ্ব সাম্রাজ্যবাদের সন্ত্রাসী পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ করবে।
উল্লেখ্য, গত ১৮ই এপ্রিল পাকিস্তানের জাফরী মুভমেন্টের উদ্যোগে মুসলমানদের মাঝে ঐক্য সৃষ্টির লক্ষ্যে ইসলামাবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সর্বমোট ১২ হাজার লোক অংশগ্রহণ করেন যাদের মধ্যে ৬ হাজার ছিলেন পাগড়ীধারী ধর্মীয় আলেম।
বলাবাহুল্য, মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনে পাকিস্তান ও জাফরী মুভমেন্ট পাকিস্তানের বড় বড় শহরগুলোতে বিভিন্ন সমাবেশ ও সম্মেলনের আয়োজন করে থাকে যাতে এদেশের সরকার এদেশের শিয়া নাগরিকদের অধিকারের প্রতি গুরুত্ব প্রদান করে।# 1003761
captcha