IQNA

সৌদি আরব ও কাতারের মুফতিরা সিরিয়ান সন্ত্রাসীদেরকে উস্কে দিচ্ছে

19:20 - May 10, 2012
সংবাদ: 2322811
আন্তর্জাতিক বিভাগ : জাতিসংঘে সিরিয়ার স্থায়ী সদস্য বলেছেন, সৌদি আরব ও কাতারের মুফতিরা ফতওয়া দানের মাধ্যমে সন্ত্রাসী দলগুলোকে সিরিয়ায় হত্যাকাণ্ডসহ অন্যান্য অপরাধকর্মের প্রতি উত্সাহিত করছে।
লেবাননে প্রকাশিত দৈনিক ‘আল-ইন্তিকাদে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি ‘বাশার আল-জাফারী’ নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘের কার্যালয়ে প্রদত্ত এক ভাষণে বলেন : জাতিসংঘের প্রতিনিধি কুফি আনান কর্তৃক প্রদত্ত কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সিরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু সিরিয়ায় অবস্থানরত সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশগুলো –যেমন : সৌদি আরব, তুরস্ক ও কাতার- সন্ত্রাসীদেরকে সহযোগিতা অব্যাহত রেখেছে।
তিনি বলেন: গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের মধ্যে এমন ২৬ জন সন্ত্রাসী রয়েছে যারা বিভিন্ন দেশের নাগরিক। তারা স্বীকার করেছে যে, তারা লিবিয়া, তিউনিশিয়াসহ অন্যান্য দেশের নাগরিক এবং তুরস্ক ও লেবানন সীমান্ত দিয়ে সিরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এদেশে প্রবেশ করেছে।
জনাব আল-জাফারী বলেছেন : গ্রেপ্তারকৃত ঐ সন্ত্রাসীরা স্বীকার করেছে যে, তারা সৌদি আরব ও কাতারের কিছু কিছু মুফতির ফতওয়ার উপর আমল করার লক্ষ্যে এ সকল অপরাধকর্ম ঘটিয়েছে।
তিনি আরো বলেন : সিরিয়ার নিরাপত্তা বাহিনী সশস্ত্র সালাফী ও তাকফিরী দলের ১৫ জন সদস্যকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।# 1004359
captcha