আল-আলাম ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিশরের মুসলিম ব্রদারহুডের সহসভাপতি খায়রাত আল-শাতের এ তথ্য ফাঁশ করেছেন যে, স্বৈরাচারী হোসনি মোবারককে হস্তান্তরের বিনিময়ে ৪ বিলিয়ন ডলার প্রদানের প্রস্তাবনা পেশ করেছে সৌদি আরব।
তিনি বলেন : একমাত্র মিশরের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এদেশের জনগণের ব্যাপক পরিমাণের সম্পদ লুট করেছে।
তিনি আরো বলেন : মিশরের শতকরা ৪০ ভাগ লোক দারিদ্রসীমার নীচে জীবন-যাপন করে এবং মিশরের মুসলিম ব্রাদার হুড জনগণকে সেবা দানের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে।#1005106