IQNA

আলে খলিফার অপরাধকর্মের প্রতিবাদে বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী বক্তৃতায় বাধা প্রদান

18:27 - May 11, 2012
সংবাদ: 2323176
আন্তর্জাতিক বিভাগ : বাহরাইনে স্বৈরাচারী সরকার কর্তৃক এদেশের জনগণকে নৃশংসভাবে দমনের প্রতিবাদে জর্ডানের মানবাধিকার বিষয়ে সক্রিয় ব্যক্তিত্বরা বাহরাইনের সংস্কৃত মন্ত্রী’র বক্তব্যে বাধা প্রদান করে বাহরাইন সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে।
আল-আলাম চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জর্ডানের মানবাধিকার কর্মীরা গতকাল বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী ‘বিনতে মুহাম্মাদ আলে খলিফা’র বক্তব্যের সময় বাধা দেয়।
বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে জানা গেছে যে, বাহরাইন সংস্কৃতিক মন্ত্রী আরব দেশসমূহের সাংস্কৃতিক বিষয় নিয়ে বক্তব্য রাখছিলেন, এ সময় বিক্ষুব্ধ কর্মীরা তার বক্তৃতায় বাধার সৃষ্টি করে বাহরাইনের জনগণের শান্তিপূর্ণ মিছিলের উপর এদেশের স্বৈরাচারী সরকারের নৃশংস হামলার নিন্দায় বিভিন্ন শ্লোগান প্রদান করে। জর্ডানের নিরাপত্তা বাহিনী, মানবাধিকার কর্মীদের এ পদক্ষেপের বিপরীতে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে।#1005126
captcha