IQNA

সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার পক্ষ থেকে

ফিলিপাইনে ‘ইসলামী জাগরণে নারীদের ভূমিকা’ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত

18:39 - May 12, 2012
সংবাদ: 2324029
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ফিলিপাইনে অবস্থিত ইরানী কালচার সেন্টারের প্রচেষ্টায় হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে মে মাসের ১২ তারিখে, ‘ইসলামী জাগরণে নারীদের ভূমিকা’ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: উক্ত শীর্ষ বৈঠক ফিলিপাইনে অবস্থিত ইরানী কালচার সেন্টারের প্রচেষ্টায় ‘পরিবর্তনের জন্য নারী’ নামক আঞ্জুমান এবং Mindanao বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
‘ইসলামী জাগরণে নারীদের ভূমিকা’ শীর্ষ বৈঠকে Mindanao বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মহোদয় উপস্থিত ছিলেন। Mindanao বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ‘আয়দা সানি’, ‘পরিবর্তনের জন্য নারী’ আঞ্জুমানের সভাপতি ‘আলওয়ানতু’, বিশিষ্ট আইনজীবী ‘আলী আলওয়ানতু’ এবং সাবেক শিক্ষা মন্ত্রী উক্ত শীর্ষক বৈঠকে নিজেদের মূল্যবান বক্তৃতা প্রদান করেছেন।
1005407#
captcha