IQNA

স্পেনে জুম্মার নামাজের জন্য মসজিদের জায়গা যথেষ্ট নয়

7:24 - May 13, 2012
সংবাদ: 2324172
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মসজিদের জায়গা কম থাকার কারণে স্পেনের মুসলিম অধিবাসীরা শুক্রবারে জুম্মার নামাজ রাস্তা অথবা স্কয়ারে আদায় করেন।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: স্পেনে শুক্রবারে জুম্মার নামাজের জন্য প্রায় লক্ষাধিক মুসলমান একত্রিত হয়। এদেশের মুসলমানদের জন্য যথেষ্ট পরিমাণে মসজিদ তৈরি হয়নি। আর একারণেই এদেশের মুসলমানেরা জুম্মার নামাজ রাস্তায় পড়েন।
প্রতিবেদন অনুযায়ী, স্পেনে মুসলমানের সংখ্যা প্রায় দশ লাখের কাছাকাছি আর এদেশে মাত্র ৯টি মসজিদ রয়েছে। একারণেই মুসলমানরা নামাজের জন্য বাধ্য হয়ে অন্য জায়গা ব্যবহার করেন। এমতাবস্থায় স্পেনে বসবাস কৃত পাকিস্তানী অধিবাসীরা জুম্মার নামাজ, ‘Badalona’ শহরের স্টেডিয়াম এবং Alicante অঞ্চলে আদায় করেন। কারণ এই অঞ্চলে নামাজ আদায়ের জন্য কোনও মসজিদ নির্মিত হয় নি। একারণেই মুসলমানেরা নামাজের জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমে আসে।
উল্লেখ্য যে, সাম্প্রতিক ‘Cataluña’ ও ‘Levante’ শহরে মুসলমানদের ঘনবসতি হওয়ার কারণে জুম্মার নামাজের জন্য এই অসুবিধা পরিলক্ষিত হয়েছে।
1006006#
captcha