IQNA

নাইজেরিয়ান শিয়ারা হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে উৎসব অনুষ্ঠান উদযাপন করেছেন

16:39 - May 13, 2012
সংবাদ: 2324868
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: নাইজেরিয়ার ‘কানু’ শহরের শিয়ারা হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে মে মাসের ১০ তারিখে, বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করেছেন।
আফ্রিকান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: নাইজেরিয়ার মধ্যে সবথেকে বেশী শিয়া ‘কানু’ শহরে বসবাস করে এবং এই শহরের শিয়া নারীগণ একত্রিত হয়ে হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে মে মাসের ১০ তারিখে, বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, শিয়া নারীগণ একত্রিত হয়ে হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে উৎসব অনুষ্ঠানে ফাতেমা জাহরা (সা. আ.)-এর পবিত্র জন্মসংক্রান্ত বিশেষ সঙ্গীত পাঠ করে।
এছাড়া, উৎসব অনুষ্ঠানে উপস্থিত এক মহিলা, হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর চারিত্রিক গুণাবলী ও আদর্শের আলোকে বিশেষ বক্তৃতা প্রদান করেন।
উল্লেখ্য যে, এই উৎসব অনুষ্ঠানের বক্তা, উপস্থিত মহিলাদের একত্রিত হয়ে সমাজের বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন এবং উপস্থিত মহিলাদের উপহার প্রদানের মাধ্যমে উক্ত উৎসব অনুষ্ঠানের সমাপ্তি হয়।
1005595#
captcha