দক্ষিন এশিয়া অঞ্চল হতে প্রেরিত বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ দিবস উপলক্ষে গত ১১ই মে রাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কিছু কিছু অঞ্চলে গত ১২ই মে রাতেও বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় ও জেলা শহরগুলোতেও এ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা নগরীসহ বিভাগের সাতক্ষীরা, যশোর ও নড়াইল শহর এবং এ সকল জেলার অন্তর্ভুক্ত বিভিন্ন গ্রামে আহলে বাইত (আ.) এর অনুসারীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে এ দিবস পালিত হয়েছ।
এদিক চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলাসহ রাজশাহী সদর, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, বগুড়াসহ এ বিভাগের বিভিন্ন জেলা শহরে এ দিবস উপলক্ষে আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সকল অনুষ্ঠানে বক্তাগণ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর জীবনী ও তার মহান বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। এছাড়া জান্নাতের নারীদের সম্রাজ্ঞী ও বিশ্বের নারীদের সর্দার হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ও আহলে বাইত (আ.) এর শানে বিভিন্ন কবিতা পরিবেশিত হয়।#