IQNA

লন্ডন বিশ্ববিদ্যালয়ে, সূরা লোকমানের তাফসীর অধিবেশন অনুষ্ঠিত হবে

22:36 - May 15, 2012
সংবাদ: 2326847
আন্তর্জাতিক বিভাগ : চলতি বছরের ৯ই জুন, লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষনা ও ইসলাম প্রসার সংগঠনের সহযোগিতায় “কুয়েন মেরী” লন্ডন বিশ্ববিদ্যালয়ে, লোকমান সূরার উপরে তাফসীর অধিবেশন অনুষ্ঠিত হবে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : (সংবাদ মাধ্যম ‘IIDR’ হতে গৃহীত), এক দিনের এই অধিবেশনটি স্থানীয় সময় সকাল ৮টা হতে বিকেল ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে লোকমান সূরার বিভিন্ন দিক তুলে ধরে পর্যালোচনা করা হবে। আল্লাহ তায়ালার একত্ববাদের ক্ষেত্রে, তার সন্তানের প্রতি দেওয়া লোকমান (আ.) এর উপদেশ, পিতা-মাতার গুরুত্ব ও তার প্রতি সম্মান প্রদর্শন, আল্লাহ তায়ালান অতি নিকটবর্তী হওয়ার জন্য উপযুক্ত আমল পালনের প্রয়োজনীয়তা, আত্ম অহংকার, গোনাহের উৎস এবং এ থেকে বাঁচার পথ ও আরও অন্যান্য বিষয় এই অধিবেশনে আলোচনা করা হবে।
বিশ্ব বরেন্য ইমাম, আরবি সাহিত্য ও ভাষা বিষয়ক ‘বৃটেনের’ ইসলামী শিক্ষাবিদগণ ও লন্ডন ইসলামী শিক্ষা কেন্দ্রেরের হাদীস, তাফসীর ও তাজবিদ বিষয়ের শিক্ষকগণ এতে অংশ নিবেন।
লন্ডনের এই “IIDR” ইসলামী প্রসার ও গবেষণা সংস্থাটি, প্রতি মাসে কোরআন শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে, এরূপ একটি অথবা দুটি অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যেখানে ইতিপূর্বে কোরআনের দৃষ্টিতে স্ত্রী অধিকার, ফাতহ্, ইউসুফ, ওয়াকেয়া, ইয়াসিন, মরিয়ম, কাহাক, আর রহমান, হোজরাত, লোকমান ও সূরা হাদিদের তাফসীর, সূরা কাসাসের তাফসীর ও কোরআনের বিভিন্ন তাফসীর পরিচিতির বিষয়ে, অধিবেশন আয়োজন করেছে।
1000134#
captcha