পশ্চিম ও দক্ষিন-পশ্চিম এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান লাকরানা শহরের শত শত শিয়াদের উপস্থিতিতে গত ১২ই মে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান মাগরিব ও এশার নামাযান্তে শুরু হয় এবং রাত ১১টা অবধি অব্যাহত থাকে।
নবীকন্যার জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বক্তৃতা ও কাসিদা পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ অঞ্চলের শিয়ারা দীর্ঘ ৩৩ বছর যাবত হযরত সিদ্দিকায়ে কোবরা (সা. আ.) এর জন্মবার্ষিকী পালন করে থাকে।#1005696