IQNA

ইটালির সাবেক প্রধান মন্ত্রী, ইউরোপের ধনাঢ্য ব্যক্তিদেরকে মুসলমানদের সাথে আলোচনায় আহ্বান জানিয়েছেন

18:36 - May 16, 2012
সংবাদ: 2327639
আন্তর্জাতিক বিভাগ : ইটালির সাবেক প্রধান মন্ত্রী, “মাসিমুউ ডালিমা” চলতি মে মাসের গত ৪ঠা তারিখে, তার একটি বক্তব্যে, ইউরোপের সম্পদশালী ব্যক্তিদের নিকট চেয়েছেন যে, তারা যাতে বিশ্ব ইসলামী আলোচনায় অধিক দৃষ্টি রাখেন।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : (সংবাদ মাধ্যম “ATLASINFO”), ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান, ইটালির এক রেডিও শাখায় সাক্ষাৎ কালে, সর্বশেষ এই অঞ্চলের আন্দোলন সমূহের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, এই সমস্ত আন্দোলন অস্থায়ী নয়, বরং বাস্তবতা হচ্ছে এই যে, এই সমস্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং অবশেষে বিজয় লাভ করে স্থায়ী হবে।
যেহেতু তিনি ইটালির পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বেও রয়েছেন, সেহেতু তিনি ইউরোপিয়ান রাজনীতিবিদদেরকে ইশারা করে বলেন, তাদের উচিৎ ইসলামী ও আরব দেশগুলির সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, যাতে করে ইসলামে রাজনৈতিক গুরুত্ব বৃদ্ধি পায়।
ইটালির সাবেক প্রধান মন্ত্রী আরও যুক্ত করে বলেন, ইসলামী বিশ্বের সাথে সম্পর্ক শক্তিশালী করার অর্থ এই নয় যে, অতি রঞ্জনকারী দলসমূহকে অনুমতি প্রদান করা। কেননা ইউরোপ এমন এক মূল্যবান অবস্থানে রয়েছে যে, তা হতে সরে যাওয়া যাবে না। এখানে আসল বিষয় হচ্ছে, ইসলামী দেশ সমূহ, না কোন একটি নিদিষ্ট দল।
অবশেষে তিনি আসা প্রকাশ করেন যে, ইটালি সরকার একটি গ্রহণযোগ্য ব্যবস্থার মাধ্যমে, ফিলিস্তিন ও ইসরাইল সমস্যা সমাধানের মাধ্যমে, মধ্য প্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত করবে।
1000241#


captcha