IQNA

দুর্বিপাক বার্ষিকীতে ফিলিস্তিনি শিশুদের উপর নির্যাতন

21:36 - May 19, 2012
সংবাদ: 2329346
আন্তর্জাতিক বিভাগ: ‘দুর্বিপাক’ বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিলে, জায়নবাদীর দখলদার বাহিনী হামলা চালিয়ে ফিলিস্তিনি যুবকদের গ্রেফতার করেছে।
‘Palestine Info’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানি কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: জায়নবাদীর দখলদার বাহিনী ১৫ই মে, ১৬ বছরের এক নবযুবকে গ্রেপ্তার করে নিজেদের সঙ্গে নিয়ে যায়।
ফিলিস্তিনির নবযুবক ‘হামিদ আবু মারিয়া’ তার নিজের গ্রাম ‘বেয়িত উমারে’ প্রবেশের সময় জায়নবাদীর দখলদার বাহিনী তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে নিজেদের সঙ্গে নিয়ে যায়।
এছাড়াও জায়নবাদীর দখলদার বাহিনীর এক সৈন্য জেরুজালেমের এক যুবককে উদ্দেশ্য করে গুলি চালায়। এই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় জায়নবাদীর দখলদার বাহিনীরা গ্রেপ্তার করে।
দুর্বিপাক (ফিলিস্তিনির অধিকার বার্ষিকী) বার্ষিকী উপলক্ষে ইসরায়েলের যুবকরা বিক্ষোভ মিছিল বের করে এবং ইসরায়েলের রক্তপিপাসু জায়নবাদীর দখলদার বাহিনী এই বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে আনককে আহত করে গ্রেপ্তার করেছে।
1009402#
captcha