ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার সাথে ছাত্র সংগঠন ক্রিয়ালাপের প্রধান, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন স্যায়েদ তাকাভী একান্ত সাক্ষাতকারে বলেছেন, এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ১৫ থেকে ১৯শে সেপ্টেম্বর পর্যন্ত ইরানের তাবরিজ শহরে অনুষ্ঠিত হবে।.
তিনি আরও জানান, ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র শাহাদত বার্ষিকীতে মুসলিম ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। এর কারণ হিসেবে তিনি বিবরণ দেন, ইমাম জাফর সাদিক (আ.)-এর যুগে শিয়া মাজহাবের ফেকহ শিক্ষা বিস্তার লাভ করে এবং ঐ সময়ে বৈজ্ঞানিক ক্ষমতা ও বিভিন্ন মাজহাবের ফেকহ শিক্ষার উন্নতি হয়।.
ইমাম সাদিক (আ.)-এর যুগে, পবিত্র কোরআনের তাফসির এবং ইসলামিক জ্ঞান, সবথেকে বেশি বিস্তার লাভ করে। তখন থেকে বলা হয়েছে যে, পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াত অথবা হেফজের জন্য নয় বরং বিশ্ববাসীর সকল সমস্যা সমাধান, এই পবিত্র কোরআনে রয়েছে। একারণেই ইমাম সাদিক (আ.)-এর পবিত্র শাহাদত বার্ষিকতে, ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করা হবে।.
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন স্যায়েদ তাকাভী তার সাক্ষাতকারে আরও জানিয়েছেন, ইমাম জাফর সাদিক (আ.)-এর সময়ে তাঁর ছাত্ররা শুধু শিয়া মাজহাবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ইসলাম ধর্মের সকল মাজহাবের ছাত্ররা ইমাম জাফর সাদিক (আ.) এর নিকট জ্ঞান অর্জনের জন্য আসতেন আর এটা ইসলামী ঐক্যে জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হবে।.
তাবরিজ শহরে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
ইরানের তাবরিজ শহরে এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বার্তা সংস্থা ইকনার সভাপতি জানান, তাবরিজ শহর একটি সাংস্কৃতিক শহর। এ শহরে অনেক মুফাসসিরগণ এবং শিয়া ওলামা যার মধ্যে অন্যতম আল্লামা তাবাতাবাই (র. হ.) জন্মগ্রহণ করেছেন। অন্যান্য শহরের তুলনায় এই শরটিতে এই প্রতিযোগিতা উদযাপনের জন্য বিশেষ স্থান রয়েছে। এছাড়াও এই শহরের জনগণের হৃদয়ে পবিত্র কোরআন ও আহলে বায়েতের প্রতি যথেষ্ট ভালোবাসা রয়েছে। একারণেই এই শহরের মন্ত্রী এবং সকল মসজিদের পেশ ইমামগণ এই প্রতিযোগিতার দায়িত্ব গ্রহণ করেছেন। এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার প্রথম রাউন্ড ইরানের ইস্পাহান শহরে অনুষ্ঠিত হয়েছে।.
সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচনা করে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা নাজাফে আশরাফে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নাজাফে আশরাফে অনেক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।.
মুসলিম ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান, গত বছর ডিসেম্বর মাসে শুরু হয়েছ। হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন তাকাভী বলেন, মুসলিম ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান, গত বছর ডিসেম্বর মাসে শুরু হয়েছে এবং এর জন্য নাজাফে আশরাফ বিবেচনা করা হয়েছিল। কিন্তু নাজাফে আশরাফ সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষিত হওয়ার পরেও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং পরবর্তীতে ইরাকি সরকার কর্তৃক এই প্রতিযোগিতা উদযাপনের প্রস্তাব বাতিল হয়ে যায়।.
তিনি আরও বলেন, এমতাবস্থায় মুসলিম ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান নাজাফে আশরাফে অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা অত্যন্ত জোর প্রয়োগ করি। কারণ আমাদের দৃষ্টিভঙ্গিতে এই পবিত্র শহর সবসময়ের জন্য সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে আসছে আর এটি নির্দিষ্ট অর্গানের প্রয়োজন হবে না। কিন্তু যখন এটা সরকারি ভাবে বাতিল হয়ে গিয়েছে এবং প্রশাসনিক ভাবে কোন সমর্থন পাওয়া যায়নি। একথা ঘোষণা হওয়ার কয়েক মাস পরও ইরাকি কর্মকর্তাদের পক্ষ থেকে কোন সারা পাওয়া যায়নি। একারণেই মুসলিম ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান তাবরিজে পরিবর্তন করা হয়েছে।.
মুসলিম ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান একতার ছায়ার প্রতীক
তিনি শেষ প্রান্তে বলেন, মুসলিম ছাত্রদের জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মুসলিম ধর্মের অনুসারীদের মধ্যে একতার ছায়ার প্রতীক। আশাকরি, এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববাসীর সম্মুখে কোরআনের সঠিক পরিচয় তুলে ধরা যাবে, কোরআনের ভিত্তিতে জ্ঞানের উন্মোচন, বিভিন্ন কুরআনিক সফটওয়্যার ও শক্তিমত্তার আন্দোলন মাধ্যমে বিশেষ ভাবে সমর্থিত হবে, যতেকরে আমাদের পাশ্চাত্য বিজ্ঞানের অপবর্গের উপর নির্ভর করতে না হয়ে এবং পবিত্র কোরআন, জ্ঞানের কেন্দ্র হিসেবে ও ইসলামিক বিশ্ব গঠন করা যায়।.
1005872