IQNA

কুয়েতের সংবিধানে ইসলামী শরীয়তের অনুপ্রবেশের বিরোধিতা করেছে এদেশের আমীর

0:01 - May 23, 2012
সংবাদ: 2332045
আন্তর্জাতিক বিভাগ: কুয়েতের আমীর এদেশের সংবিধানে, ইসলামী শরীয়ত বাস্তবায়নের প্রস্তাব বাতিল করেছে।
‘রাইটার্স সংবাদ পত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র’ রিপোর্ট: কুয়েতের আমীর ‘শেখ সাবাহ আহমেদ জবের আল সাবাহ’র নিকট কুয়েতি সংসদ সদস্য ৫০ জনের মধ্যে ৩১ জন সদস্য এদেশের সংবিধানের মধ্যে ইসলামী শরীয়ত অনুযায়ী কানুন বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে এদেশের সংবিধান, ইসলামী শরিয়ত অনুযায়ী চলে, কিন্তু এদেশের আমীর এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
আইন বিশেষজ্ঞ এবং কুয়েতি ইসলামী জাতীয় সংসদ প্রতিনিধি ‘মোহাম্মাদ আদ-দালাল’ এব্যাপারে জানিয়েছেন, কুয়েতের সংবিধানে ইসলামী শরীয়তের অনুপ্রবেশের আহ্বান ‘ইসলামিক ন্যায়বিচার’ ভগ্নাংশ কর্তৃক প্রস্তাবিত হয়েছে এবং ৩১ জন সংসদ সদস্য এই আবেদন পত্রে স্বাক্ষর করেছেন।
তিনি আরও জানিয়েছেন, এখন সংসদ প্রতিনিধিদের দায়িত্ব এই পরিকল্পনাকে সংশোধন করে নতুন পরিকল্পনা গঠর করে কুয়েতের আমীরের নিকট উপস্থাপন করা।
তিনি শেষপ্রান্তে জানান, কুয়েতের সংবিধানে ইসলামী শরিয়ত অনুপ্রবেশের ব্যাপারে এদেশের অধিকাংশ নাগরিকের পূর্ণ সম্মতি রয়েছে। এই প্রস্তাব বাস্তবায়নে এদেশর অনেক ভুল আইনের হ্রাস ঘটবে।
প্রতিবেদন অনুযায়ী, কুয়েতে রাজনৈতিক দল গঠন নিষিদ্ধ করা হয়েছে। একারণেই এদেশের সংসদ সদস্য মহোদয় সংসদের মধ্যে ভগ্নাংশ সংগঠন করেছেন।
1011125
captcha