‘Emirate 24’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: আমিরাতের দাতব্য সংস্থা কর্তৃক সংগৃহীত এই চারশত পুরাতন কোরআন শরীফ, দুবাই পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ইসলামিক সংস্থার সহযোগিতায় এদেশের দরিদ্র পরিবারবর্গের মধ্যে অনুদান করা হয়েছে।
ইসলামী সংস্থার কর্মকর্তা ‘হাশেম আল আওহেদী’ জানান, স্বেচ্ছাসেবার একটি দলের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ সংগৃহীত হয়েছে। পুরাতন এবং নতুন কোরআনের সমন্বয়ে সংগৃহীত এই কোরআনগুলো এদেশের দরিদ্র পরিবারবর্গের মধ্যে অনুদান করা হয়েছে।
তিনি আরও বলেছেন, কোরআন বিতরণের ক্ষেত্রে ‘বেইত আল খেইর’ ঘনিষ্ঠ সহযোগিতা করেছে। উক্ত সংগঠনের সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে এদেশর দরিদ্র পরিবারবর্গের মধ্যে কোরআন বিতরণ করেন।
1012979#