আন্তর্জাতিক বিভাগ : আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান, কাইরোতে ফিলিস্তিনি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ কালে, নিজের সম্মতি জানিয়ে, ঘোষণা করেছেন যে, গাজা শহরে আল আজহার রেডিও সেন্টার চালু করা হবে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট (খবর; shorouknews) : আহমাদ আল তাইয়্যেব, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান, ফিলিস্তিনের আল আজহার সম্পর্কিত ও তার কেন্দ্র প্রধান, ইসমাইল হামিদান বুলবুলের সাথে সাক্ষাৎ কালে, “গাজায় রেডিও আল আজহার” চালু করার ক্ষেত্রে, নিজের সম্মতির কথা ঘোষণা করেছেন।
এই সাক্ষাৎ কালে, ফিলিস্তিনের আল আজহার সম্পর্কিত ও এ বিষয়ক কেন্দ্র উদ্বোধনের ক্ষেত্রে বিশেষ করে কুদ্স, কিরানাহ বাখতারি ও গাজা শহরের, তাদের উদ্দেশ্য হাসিলের সাথে সাথে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রেক্ষাপট সমূহও অনুমিত হয়।
আহমাদ আল তাইয়্যেব আরও ঘোষণা করে বলেন : আল আজহার সংশ্লিষ্ট সংগঠন সমূহ ও দ্বীনি কর্মকাণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে, আল আজহার ইসলামী কেন্দ্রের সাথে সম্পৃক্ত সকল কর্মকাণ্ড ফিলিস্তিনে চালু করা হবে এবং এ বিষয়ে সকল প্রয়োজনীয় সহযোগিতা আল আজহার বিশ্ববিদ্যালয় করে যাবে।
এই সংবাদের ভিত্তিতে বলা যায় যে, বর্তমানে আল আজহারের সাথে সম্পৃক্ত ৪টি কেন্দ্র গাজা শহরে, তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং প্রতি বছর এখান থেকে হাজার হাজার ছাত্র-ছাত্রী ডিগ্রী লাভ করে বের হচ্ছে।
1007623#