IQNA

প্রধান সড়কগুলো অবরোধ করেছে, বাহরাইনের বিপ্লবী জনতা

12:22 - May 31, 2012
সংবাদ: 2338209
আন্তর্জাতিক বিভাগ: বাহরাইনের বিপ্লবী জনতা, এদেশের নারীদের গ্রেফতার এবং আল খলিফার শাসন কর্মের ক্ষেত্রে মার্কিন সমর্থনের প্রতিবাদে ২৫শে মে, বিক্ষোভ মিছিল বেড় করেছে এবং এদেশের প্রধান প্রধান সড়ক অবরোধ করেছে।
বার্তা সংস্থা ‘আল আলম’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনার রিপোর্ট: আল খলিফার শাসন কর্মের ক্ষেত্রে মার্কিন সমর্থন এবং এসকল বাহিনী দমনের প্রতিবাদে বাহরাইনের জনগণ, এদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল বেড় করেছে।
এছাড়া, জায়নবাদী কর্তৃক এদেশর নারীদের গ্রেফতার করার কারণে, বিক্ষোভই জনতারা এদেশের প্রধান প্রধান সড়ক অবরোধ করেছে।
বাহরাইনের শিয়া নেতা ‘শেখ ঈসা কাসেম’ এই বিষয়ে জানান, আলে খলিফার শাসন কর্ম খুব শীঘ্রই নির্মূল হবে এবং বাহরাইনের জনতা এই বিক্ষোভে অটুট থাকবে।
বাহরাইনের জনতাদের এই প্রতিবাদ এক বছর আগে শুরু হয়েছে এবং আলে খলিফা এবং সৌদি আরবের অধিষ্ঠিত বাহিনীর দুষ্কর্মের সহায়তায় এদেশের জনগণকে কঠিন চাপের সম্মুখীন করে রেখেছে।
1016740#
captcha