কুরআনিক কার্যক্রম বিভাগ: বাংলাদেশে অবস্থিত ইরানী কালচারাল সেন্টারে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে ঊনত্রিশ তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতার বাছায় পর্বের চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: বাংলাদেশী ১৪ জন বিশিষ্ট ক্বারির উপস্থিতিতে ঊনত্রিশ তাম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হেফজের প্রতিযোগিতার সেমিফাইনাল পর্বের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল পর্বে একে অপরের সঙ্গে তীব্র ভাবে প্রতিযোগিতা করেন এবং অবশেষে তিন জান ক্বারি ও তিন জন হাফেজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছান।
চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের বিশিষ্ট ক্বারি ‘নিজামুল হাসান’ এবং ‘আল অরেফিন’ পৌঁছান এবং তেহরানে ঊনত্রিশ তাম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হেফজের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন।
উল্লেখ যে, ২৮তম আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতায় বাংলাদেশের আন্তর্জাতিক মান সম্পন্ন বিশিষ্ট ক্বারি ‘আহমেদ ইবনে ইউসুফ’ তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
1022232#