IQNA

ব্রাসেলসের স্কুলসমূহে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ

9:03 - June 08, 2012
সংবাদ: 2341855
আন্তর্জাতিক বিভাগ : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ৯৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ইসলামি হিজাব পরিধানকে নিষিদ্ধ ঘোষণা করেছেন।
Blade ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, ব্রাসেলস শহরে সর্বমোট ৯৮টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ৪টি স্কুল ছাত্রীদেরকে ইসলামি হিজাব পরে ক্লাসে উপস্থিত হওয়ার অনুমতি দিয়েছে।
এছাড়া বলা হচ্ছে যে, আগামী শিক্ষাবর্ষের শুরু হতে ঐ ৪টি স্কুলের মধ্য হতে ২টি স্কুলে হিজাব নিষেধাজ্ঞা শীর্ষক আইন বাস্তবায়িত হতে যাচ্ছে। এর মাধ্যমে হিজাব নিষিদ্ধ হওয়া স্কুলসমূহের সংখ্যা ৯৬-এ পৌঁছুবে।
উল্লেখ্য, বেলজিয়ামের স্কুল ছাত্রীদের পোশাকের বিষয়টি প্রত্যেকটি অঞ্চলের নীতির সাথে সম্পৃক্ত; যেমন : ‘ফিলান্দার’ অঞ্চলে ২০০৯ সালের শুরু হতে এ পর্যন্ত ৭০০ স্কুলের ছাত্রীদের উপর হিজাব পরিধান নিষিদ্ধ করা হয়েছে।#1023233
captcha