IQNA

ইসলাম অবমাননাকারী বইয়ের লেখককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে বাংলাদেশের এক আদালত

9:04 - June 08, 2012
সংবাদ: 2341856
আন্তর্জাতিক বিভাগ : ঢাকা মহানগর আদালত, ‘ভাঙ্গা কবর’ নামক ইসলাম অবমাননাকারী বইয়ের লেখককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।
AFP এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ঢাকা মহানগর আদালত ইসলাম অবমাননাকারী ঐ বইটির লেখককে গ্রেপ্তারের নির্দেশ জারী করেছে। বইটি ২০০৩ সালে প্রকাশিত হয়। এতে ইসলাম ও মুসলমানদের অবমাননা করা হয়েছে, আর এরই পরিপ্রেক্ষিত দায়েরকৃত মামলার ধারাবাহিকতায় আদালত এ রায় দিয়েছে। রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সক্রিয় ব্যক্তিত্ব ‘সালাম আজাদ’ ঐ বইয়ের লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করে। অতঃপর শুনানী শেষে আদালত এ রায় প্রদান করে।
বাংলাদেশ বিচার বিভাগ ঘোষণা করেছে যে, ‘ভাঙ্গা কবর’ বইটি ২০০৩ সালে ভারতে প্রকাশিত হয় এবং বাংলাদেশ সরকার এ বইটিতে অবমাননাকর বিষয়বস্তু থাকায় বইটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
আসামী পক্ষের আইনজীবি দাবী করেন যে, তার মক্কেল সরকার বিরোধী দলের সমর্থক হওয়ায় এ রায় প্রদান করা হয়েছে এবং এর সাথে মহানবী (স.) ও ইসলামের অবমাননার কোন সম্পর্ক নেই।#1024152
captcha