IQNA

ফ্রান্সে কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে

17:40 - June 08, 2012
সংবাদ: 2342091
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ‘শামবারী’ শহরে কোরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠান ১৭ই জুনে, অনুষ্ঠিত হবে।
‘islamboutique’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ‘শামবারী’ শহরের ‘আল ওরেছিন’ ইসলামী সোসাইটির প্রচেষ্টায় উক্ত কোরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই কোরআন হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা উপলক্ষে ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে বিভিন্ন শহর থেকে বাছাইকৃত অংশগ্রহণকারীরা ১৭ই জুনে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ১৯টা পর্যন্ত একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হবেন।
এই প্রতিযোগিতার উপান্তে, ইসলামী বই বিক্রয় ও প্রদর্শনী এবং শিশু ও যুবকদের জন্য বিশেষ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। এই প্রতিযোগিতায় উত্তীর্ণদের মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
1024366#
captcha