IQNA

মুসলমানদের নামাজের স্থান, পরিবর্তন হবে পুলিশ স্টেশনে!

19:28 - June 08, 2012
সংবাদ: 2342116
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ‘নিশ’ শহরের মেয়র জানিয়েছে, মুসলমানদের জন্য ব্যবহৃত নামাজের স্থানটি, পুলিশ স্টেশনে পরিবর্তন করা হবে।
‘leral’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ‘নিশ’ শহরের মেয়র আরও জানিয়েছে, মুসলমানদের নামাজের জন্য ব্যবহারকৃত এই নামাজ খানাটি অবৈধ স্থানে গঠিত হয়েছে এবং এটি তৈরি করার সময় সিটি মেয়রের নিকট থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। এবং খুব শীঘ্রই এই নামাজখানা পুলিশ স্টেশনে রুপার্ন্তিত করা হবে।
সিটি মেয়রের কথা অনুযায়ী, মুসলমানদের নামাজের জন্য ব্যবহারিত ১৪০ বর্গ মিটারের উপর অবস্থিত নামাজ খানাটির কারণে এই এলাকায় বসবাস কৃত অধিবাসীরা বিরক্ত বোধ করে। যদিও এদেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করা হয়েছে কিন্তু এই নামাজ খানাটি অবৈধ জায়গায় নির্মিত এবং সিটি মেয়র এই অঞ্চলের অধিবাসীদের অভিযোগ উপেক্ষা করতে অক্ষম।
এমতাবস্থায়, ফ্রান্সের ‘আল্পাস’ শহরে কাউন্সিলারের ভাইস চেয়ারম্যান ‘Bvbkr Bakri’ জানান, ‘নিশ’ শহরের অধিবাসীদের অসুবিধার কারণে যদি সিটি মেয়র এই নামাজ খানাটিকে পুলিশ স্টেশনে রুপার্ন্তিত করে, তাহলে কোন অসুবিধা নাই কিন্তু মুসলমানদের নামাজের জন্য নামাজখানা ও মসজিদের প্রয়োজন এবং যে ব্যক্তি অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানান তিনি অবশ্যই নামাজের জন্য উপযুক্ত জায়গার ব্যবস্থা করবে।
তিনি গুরুত্বারোপ করে জানান, ‘নিশ’ শহরে প্রায় দশ শতাংশ মুসলমান বসবাস করে। বর্তমানে এই শহরের মুসলিম অধিবাসদের ধর্মীয় অনুষ্ঠান এবং নামাজ পড়ার জন্য কোন স্থান না থাকার কারণে তাদেরকে ধৈর্যধারণ করতে হচ্ছে। আর একারণে এই শহরের মেয়রের উচিত এই দশ শতাংশ মুসলমানদের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং এই মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান এবং নামাজ পড়ার জন্য একটি ভাল জায়গা নির্ধারণ করা।
1025032#
captcha