Canoe ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সমাবেশ ‘বাহরাইনের সাথে একাত্বতা ঘোষণা’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার বহন ও স্বৈরাচারী আলে খলিফা সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান প্রদানের মাধ্যমে বাহরাইনের গণ বিপ্লবের দমনে সরকারি বাহিনী’র নৃশংস পদক্ষেপের নিন্দা জানায়।
এ প্রতিবাদ সমাবেশ স্থানীয় সময় বিকেল ৬ টায় মন্ট্রিঅল শহরের ‘ডোরচেস্টার’ স্কয়ারে শুরু হয়। পুলিশ এ সমাবেশকে অবৈধ ঘোষণা করে সতর্ক করে দেওয়া সত্ত্বেও সমাবেশকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য, এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়।#1025779