Liberation ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বাগদাদের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত শিয়াদের সপ্তম ইমাম হযরত মুসা কাযিম (আ.) এর আযাদারীরত শিয়াদের উপর গত ১০ই জুলাই মধ্যরাতে চালানো রকেট হামলায় কমপক্ষে ৭ জন যায়ের শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছেন।
ইরাকের নিরাপত্তা বিভাগের কর্তৃপক্ষের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে, গত ১০ই জুন মধ্যরাতে মাজার শরিফের কাছাকাছি একটি স্থানে আযাদারীর উদ্দেশ্যে সমবেত যায়েরদের উদ্দেশ্যে দু’টি রকেট নিক্ষেপ করা হয়, এতে অন্তত ৭ জন শিয়া শহীদ হন।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, যায়েরদের ঐ দলটি ইমাম কাযিম (আ.) এর শাহাদাত উপলক্ষে মাজার শরিফের কাছে আযাদারীতে ব্যস্ত ছিল।
কিছু কিছু সূত্রের বরাত দিয়ে জানা গেছে উক্ত হামলায় ১ জন ইরানি (নারী) যায়ের শহীদ এবং অপর দু’জন আহত হয়েছে।#1027551