‘Islam Today’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালাউই’য়ের মুসলিম নারী সংগঠন ‘MWO’ এর সভাপতি ‘ফাতেমা নাদিলা’ এদেশের প্রেসিডেন্টের সাথে বিশেষ বৈঠকে বলেন, এদেশের মুসলিম নারীগণ সরকারী অফিসে হিজাব ব্যবহারের অধিকার রাখে।
মালাউই’য়ের প্রেসিডেন্ট এই আবেদনের সম্মতি প্রকাশ করেন এবং জানান, এদেশের মুসলিম নারীগণ সরকারকে বিভিন্ন পন্থায় সহযোগিতা করে আসছে।
সম্প্রতি মালাউই’য়ের মুসলিম নার্সরা তাদের কর্মক্ষেত্রে হিজাব পরিধান শুরু করেছে। এছাড়াও এদেশের অভিবাসন অফিস পাসপোর্ট তৈরির ক্ষেত্রে মুসলিম নারীদের হিজাব সহ ছবি গ্রহণ করছে।
মালাউই’য়ে জনসংখ্যার দিক থেকে ইসলাম ধর্ম দ্বিতীয় স্থানে রয়েছে। সরকারী পরিসংখ্যান অনুযায়ী এদেশে ১২ শতাংশ মুসলিম অধিবাসী বসবাস করেছে, যার পরিমাণ একলক্ষ বিশ হাজার দাড়ায়। কিন্তু মালাউই এসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী এদেশে প্রায় ৩৬ শতাংশ মুসলিম অধিবাসী রয়েছে।
1020269#