‘Tribune’ এর বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: এই উপন্যাস বইটিতে ইসলাম এবং হযরত মুহাম্মাদ (সা.) কে লক্ষ্য করে অপমানকর উক্তি উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সক্রিয় ব্যক্তিত্ব ‘সালাম আজাদ’ এই অপমানকর বইয়ের লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করে।
উক্ত মামলার আইনজীবী ‘এখলাস উদ্দিন’, ফ্রান্সের সংবাদ সংস্থার সাথে সাক্ষাতকারে জানান, ‘ভাঙ্গা কবর’ বইটিতে ইসলাম এবং হযরত মুহাম্মাদ (সা.) কে লক্ষ্য করে অপমানকর উক্তি উল্লেখ করা হয়েছে।
বিচারক এই অভিযোগ গ্রহণ করেছেন এবং ইসলাম বিরোধী এই নগণ্য লেখকে গ্রেফতারের পরওয়ানা জারি করেছেন।
উল্লেখ্য যে, এই বইটি ২০০৩ সালে ভারতের কলকাতা শহরে প্রিন্ট হয়েছে এবং বাংলাদেশ সরকার, ইসলাম বিরোধী এই বইটি নিষিদ্ধ ঘোষণা করে।
1023598#