বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা গত বুধবার ২০ শে জুন স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়েছে। এ প্রতিযোগিতা এদেশের মুফতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবং আজ শুক্রবার এ প্রতিযোগিতা সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
এ প্রতিযোগিতায় সারা কিরঘিজিস্তানের যুবক ও কিশোর হাফেজগণ মোট তিনটি বিভাগে (৩০, ২০ ও ১০ পারা) পরস্পরের প্রতিদ্বন্দিতা করছে।
বলাবাহুল্য, প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কারের অনুষ্ঠান আজ শুক্রবার বাদ মাগরীব বিশকেক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।# 1034549