বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতায় বেশ কিছু ওলামা ও চিন্তাবিদ এবং সরকারী কর্মকর্তাসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা গত ২০শে জুন বুধবার স্থানীয় সময় সকাল ৯টা হতে বিকেল ৫টা অবধি অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় ৫ হতে ১২ বছর বয়সের ৫২ জন প্রতিদ্বন্দী (ছেলে ও মেয়ে) অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#1035239