IQNA

রোমানিয়ানদের মাঝে পবিত্র কুরআন ও নাহজুল বালাগাহ বিতরণ

17:42 - June 30, 2012
সংবাদ: 2357586
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : রোমানিয়ায় অনুষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে রোমানিয় ভাষায় অনূদিত পবিত্র কুরআন ও নাহজুল বালাগাহ বিতরণ করা হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রোমানিয়ার রাজধানি বুখারেস্টে অবস্থিত এদেশের জাতীয় গ্রন্থাগারে ইরানের সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
সাংস্কৃতিক সপ্তাহ উপলক্ষে আয়োজিত গ্রন্থমেলায় ইরানি শিল্পিদের বিভিন্ন শিল্পকর্মও উপস্থাপন করা হয়েছিল।
এছাড়া এ সপ্তাহ উপলক্ষে মেলা পরিদর্শনকারীদের মাঝে পবিত্র কুরআন ও নাহজুল বালাগা বিতরণ করা হয়। রোমানিয়ান ভাষায় পবিত্র কুরআন ও নাহজুল বালাগাহ অনুবাদ করেছেন বুখারেস্ট বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা বিভাগের প্রধান জনাব জর্জ গিরিগারেহ।
উল্লেখ্য, এ সাংস্কৃতিক সপ্তাহ ইরানের সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত আঞ্জুমানে খাদামাতে ফারহাঙ্গিয়ে ইরানিয়ান-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। এ সপ্তাহ গত ২১ই জুলাই হতে ২৮ই শে জুলাই নাগাদ অব্যাহত ছিল।#1039899
captcha