বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উদ্বোধনী এ অনুষ্ঠান জামকারান মসজিদের শাবিস্তানে অনুষ্ঠিত হয়। এতে জামকারান মসজিদ পরিচালনা কমিটির প্রধান, আল-মোস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান বক্তব্য রাখেন।
মাহদিভয়্যাত কেন্দ্রীক আয়োজিত এ প্রদর্শনী গতকাল হতে শুরু হয়ে আগামী ৬ই জুলাই নাগাদ অব্যাহত থাকবে। এতে ৫০টি দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন। যারা বিভিন্ন স্টলে উপস্থিত থেকে পরিদর্শনকারীদের ইমাম মাহদী (আ. ফা.) সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দানের পাশাপাশি তাদের দেশসমূহে এ দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ-মাহফিল সম্পর্কে ব্যাখ্যা প্রদান করবেন।
এছাড়া এ প্রদর্শনীতে ইমাম মাহদী (আ.) ও আহলে বাইত (আ.) এর উপর রচিত ও অনূদিত বিভিন্ন গ্রন্থ, থিসিস ও প্রবন্ধ ইত্যাদি উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এতে বিভিন্ন দেশে ১৫ই শাবান উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রদর্শন করা হচ্ছে।#