IQNA

অস্ট্রিয়ায় ইমাম মাহদী (আ. ফা.) এর জন্মবার্ষিকী পালিত

21:55 - July 06, 2012
সংবাদ: 2361994
আন্তর্জাতিক বিভাগ : হযরত ইমাম মাহদী (আ. ফা.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মিলাদ-মাহফিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত ইমাম মাহদী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান গতকাল ৫ই জুলাই ভিয়েনা’র ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান স্থানীয় সময় বিকেল ৭:৪৫ মিনিটে শুরু হয়ে রাত ১০টা অবধি অব্যাহত থাকে।
উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবারে এ কেন্দ্রে ইরানের আন্তর্জাতিক খ্যাতীসম্পন্ন ক্বারী জনাব কারিম মানসুরি’র উপস্থিতিতে বিশেষ কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এ মাহফিল স্থানীয় সময় রাত ৮:৩০ মিনিটে শুরু হয়।#1044820
captcha