IQNA

সৌদি আরবে কম্পিউটার গেমস বিতরণের মাধ্যমে পবিত্র কোরআন অপমান করা হয়েছে

16:30 - July 07, 2012
সংবাদ: 2362764
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের নাগরিকরা জানিয়েছে, এ দেশের বাজারে একটি কম্পিউটার গেমস বিক্রয় করা হচ্ছে, যার মাধ্যমে পবিত্র কোরআনকে অপমান করা হয়েছে।
সংবাদ সংস্থা আল আলম ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের এক অধিবাসী জানিয়েছেন, এদেশের বাজারে এমন এক ভিডিও গেমস ছাড়া হয়েছে যার মাধ্যমে পবিত্র কোরআন শরীফকে অপমান করা হয়েছে।
সৌদি আরবের সংবাদপত্র ‘আল ওতান’ এ সম্পর্কে লিখেছে, এদেশের অধিবাসীরা এই ভিডিও গেমস কেনার পর বুঝতে পারেন, এই গেমসের একটি স্তরে পবিত্র কোরআন শরিফকে উদ্দেশ্য করে গুলি করা হয়।
এই ঘৃণিতর গেমস বাজারজাতকরণের জন্য এদেশের জনগণ সৌদি কর্মকর্তাদের দায়ী বলে মনে করেন এবং জানান, “আমরা এই পরিস্থিতিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। আমাদের প্রশ্ন বর্তমানে এদেশের বাণিজ্য এবং শুল্ক মন্ত্রী কোথায়?”
কয়েক বছর ধরে অনেক ইসলামিক দেশে ‘Resident Evil 5’ গেমসটি বাজারজাতকরণ করা হয়েছে এবং বহু দেশে এই গেমসের বিরুদ্ধে সমালোচিত করেছে এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে কিন্তু সৌদি আরবের বাজারে এখনও এই গেমসটি পাওয়া যাচ্ছে।
1044949#
captcha