বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২০তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী’র বিভিন্ন বিভাগের প্রধানদের সভা আজ ১০ই জুলাই এ বছরের প্রদর্শনী আয়োজনকারী পরিষদের প্রধান ও কুরআন বিষয়ক বিভাগে ইরানের সংস্কৃতি ও নির্দেশনা মন্ত্রী’র প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম হামিদ মুহাম্মাদী’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এ সভা আজ স্থানীয় সময় বিকেল ৩টায় প্রদর্শনী স্থল মুসাল্লায়ে ইমাম খোমেনী (রহ.)-তে অনুষ্ঠিত হয়েছে।
বলাবাহুল্য, ২০তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী আগামী ১৫ই জুলাই হতে তেহরানে শুরু হতে যাচ্ছে।#1049238