বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রশিক্ষণ কোর্স হুজ্জাতুল ইসলাম আবেদ হুসাইন হুসাইনী’র উদ্যোগে যুবকদের জন্য আগামী ২২শে জুলাই হতে শুরু হতে যাচ্ছে এবং পবিত্র রমজান মাসের শেষ নাগাদ অব্যাহত থাকবে।
বলাবাহুল্য, হুজ্জাতুল ইসলাম হুসাইনী পবিত্র কুরআনের অর্থ পরিচিতি শীর্ষক প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি উক্ত অঞ্চলে বিভিন্ন কুরআনিক কর্মসূচীর আয়োজন করবে। উক্ত প্রশিক্ষণ কোর্সের ক্লাস প্রতিদিন ফজরের নামাযের পর ৩০ মিনিট যাবত ইমাম আলী (আ.) মসজিদে অনুষ্ঠিত হবে।# 1050319