Isesco ওয়েব সাইটের বরাত দিয়ে ইকনার রিপোর্ট : এ উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ISESCO) এর সভাপতি আব্দুল আযিয উসমান আল-তুওয়াইজেরী, বাংলাদেশ জাতীয় সংসদের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এবং বাংলাদেশে অবস্থানরত মুসলিম দেশসমূহের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
‘ঢাকা; ইসলামি সাংস্কৃতিক রাজধানী ২০১২’-কে উত্তমরূপে উদযাপনের লক্ষ্যে আলোচনার জন্য বাংলাদেশের ধর্ম ও সাংস্কৃতিক মন্ত্রীর সাথে সাক্ষাত করবেন আইসেসকো’র সভাপতি। তিনি বাংলাদেশ ও অন্যান্য মুসলিম দেশসমূহের মধ্যকার সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ সাক্ষাতে আলোচনা করবেন।
রাজধানী ঢাকা, যতদিন মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে থাকবে ততদিন বিভিন্ন ইসলামি কর্মসূচীর আয়োজন করা হবে এবং ইসলামি স্বকীয়তাকে উজ্জীবিত করার লক্ষ্যে চেষ্টা চালানো হবে।#1051665