ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কের আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং শিল্প বিভাগের ছাত্ররা গত ২১শে জুলাই ‘কামাহ’ শহরের একটি ঐতিহাসিক দুর্গের গর্তের মধ্য থেকে ১৬ শতকের অন্তর্গত একটি পবিত্র কোরআন এবং কিছু প্রাচীন ঐতিহাসিক পাণ্ডুলিপি সংগ্রহ করেছে।
পবিত্র কোরআন শরীফটি একটি বিশেষ কাপড়ে প্যাঁচানো অবস্থায় দুর্গ থেকে উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এই কোরআন শরীফটি পর্যবেক্ষণের জন্য আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে।
আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং শিল্প বিভাগের শিক্ষক ‘হোসেন ইউরেতাশ’ এ ব্যাপারে জানান, এই দুর্গ থেকে কিছু প্রাচীন ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং ১৬ শতকের অন্তর্গত এক খণ্ড পবিত্র কোরআন শরীফ আবিষ্কার করা হয়েছে এবং প্রাথমিক পর্যবেক্ষণের শেষে চূড়ান্ত পর্যবেক্ষণের জন্য আতাতুর্ক বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিল্প বিভাগে স্থানান্তরিত করা হয়েছে।
তিনি ১৮ ও ১৯ শতকের অন্তর্গত স্বর্ণ লিখিত অন্য একটি পবিত্র কোরআন শরীফ এবং ফিকাহ, কালাম ও কিছু সংখ্যক ইসলামিক বই সংগ্রহের ব্যাপারে ইশারা করেছেন।
এছাড়াও, ওসমানীর আমলের অন্তর্গত তুরস্কের বিশিষ্ট লেখক ‘আউলিয়া চেলবি’র ভ্রমণের উপর লিখিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত একটি পাণ্ডুলিপি কামাহ শহরের ঐতিহাসিক দুর্গ থেকে উদ্ধার করা হয়েছে।
1060165#