IQNA

ইহুদিরাষ্ট্র পন্থী দখলদার বাহিনী ফিলিস্তিনের ৮টি গ্রাম ধ্বংস করবে

23:24 - July 30, 2012
সংবাদ: 2381276
আন্তর্জাতিক বিভাগ: ২৩শে জুলাই ইহুদিরাষ্ট্র পন্থী হারেত্জ সংবাদপত্রে উল্লেখ করেছে, ইস্রায়েলি যুদ্ধ মন্ত্রী ফিলিস্তিনের আল-খালিল অঞ্চলের দক্ষিণে অবস্থিত ৮টি গ্রাম ধ্বংসের নির্দেশ দিয়েছে।
‘Palestine Info’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জায়নবাদীর এই সংবাদ পত্র উল্লেখ করেছে, এই গ্রামে প্রায় ১৫০০ জন অধিবাসী বসবাস করেছে এবং জায়নবাদী সামরিক বাহিনী বিশেষ অভিযানের জন্য এই ৮টি গ্রাম ধ্বংস করা হবে।
উক্ত সংবাদ পত্রে আরও উল্লেখ করেছে, ৮টি গ্রামের অধিবাসীদের ‘ইয়াতা’ এবং ‘হুমা’ শহরে স্থানান্তরিত করা হবে।
ফিলিস্তিনের গ্রাম ধ্বংসের সিদ্ধান্ত, যুবক এবং শিশুদের গ্রেফতার, ফিলিস্তিনই বন্দীদের পাশবিক নির্যাতন, শহর নির্মাণের অজুহাতে ফিলিস্তিনের জমি দখল, ফিলিস্তিনদের স্ব-অধিকার থেকে বঞ্চিত করা, বিভিন্ন ইসলামী পবিত্র স্থান বাজেয়াপ্ত করণ এবং সেগুলোকে বিকৃত করার চেষ্টা সহ বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় জায়নবাদীরা ফিলিস্তিনদের প্রতি পাশবিক নির্যাতন চালিয়ে যাচ্ছে।
captcha